বাংলা বন্ধু

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

Zunaid

!!ভালোবাসাহীন প্রবাস জীবনের যন্ত্রনা!!

আজ ১৪ই ফ্রেব্রুয়ারী ২০০৯ বিশ্ব ভালোবাসা দিবস, এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে বাংলা বন্ধু ও তার সকল সদস্য বন্ধুদের জানাই আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা...আসুন আমরা আজ নীল আকাশে ভালোবাসার রঙ্গীন ঘুড়ি ওড়িয়ে বাংলাবন্ধু ওয়েব থেকে বন্ধু আমন্ত্রন জানিয়ে একে অপরের পরিচিত হই, এবং বন্ধুত্ব করি...বন্ধু-ভালোবাসাহীন জীবন ধূসর মরুভূমি, আমাদের বাংলা বন্ধু লিখেছে- প্রেম প্রীতি আর ভালবাসা না থাকলে পৃথিবীতে মানুষ মিলে মিশে থাকতে পারতো না, ভালবাসার বাধঁনে সবাই আবদ্ধ, ভালবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর! বাবা মায়ের সাথে সন্তানের ভালবাসা, ভাই বোনের ভালবাসা, স্বামী স্ত্রীর ভালবাসা, বন্ধু বান্ধবীর ভালবাসা ও আত্মীয় স্বজনদের ভালবাসায় কোন খাদ নেই এবং ভালবাসাই স্বর্গতুল্য। এমন স্বর্গতুল্য ভালোবাসা থেকে আজ আমি বঞ্চীত, কারন আমি যে প্রবাসী। তাই এই দিবসে আমার আবেগময় হূদয়ের কিছু অতীত স্মৃতিচারণ আপনাদের কাছে ব্যাক্ষা করলাম...আর মাত্র চার দিন বাকী আমার প্রবাস জীবনের বর্ষপূরন, কে বলে প্রবাসে সুখ আর সুখ...এই একটি বছর আমার যে কত কষ্টে কেটেছে তা শুধু আমিই জানি, না এ কোন শারিরীক কষ্ট নয়, মানসিক কষ্ট আমাকে বার বার কাদিঁয়েছে। এখানে নেই কোন প্রেম-প্রিতি, নেই কোন মানুষের প্রতি মানুষের ভালোবাসা, নেই কারো সাথে কারো বন্ধুত্ব। সবাই যেন মনহীন, হূদয় কে গুপ্তধন মনে করে লুকিয়ে রাখে বুকের কুঠিরে, গত ঈদে আমার এক অনলাইন বন্ধু আমাকে লিখেছে, কেমন কাটল আমার ঈদ? আমি তাকে লিখলাম...ভাই আমার আর কিসের ঈদ, প্রবাসে কি আর সেই আনন্দ আছে? ঈদের দিন বসে বসে ভাবছি- সেই ছোট বেলার ঈদ, শীতের সকাল, পুকুরে ঝাপ দিয়ে গোসল করা, আবেগময় হৃদয়ে প্রিয় মানুষটির চোখে চোখ রাখা, সেই আনন্দময় দিন কি ফিরে পাবো কোন দিন? জানি অতীত ফিরে আসেনা, স্মৃতি শুধু আমাকে কাঁদায়, কেন মানুষের জীবন থেমে থাকেনা বলতে পারেন ভাই?...উত্তরে বন্ধুটি আমাকে লিখলো, ভাই জীবনটাই কঠিন তার পরও সবাইকে এটা মানিয়ে নিতে হয়। হয়তো তাই, কিন্তু ভালোবাসাহীন জীবন কি মেনে নেয়া যায়?...আজ এই বিশেষ দিনে বুঝি বিরহ আমার সাথী, বাংলার বন্ধু কেউ কি দিবে আমায় একটু সহানুভূতি???
-যুনাইদ নোমানী, সৌদিআরব।

ভাগাভাগি 

মন্তব্য লিখুন

মন্তব্য করতে চাইলে আপনি বাংলা বন্ধুর সদস্য হতে হবে!

সম্প্রদ্যা যোগদেই



© 2009   Created by বাংলা বন্ধু on Ning.   Create Your Own Social Network

অলংকৃত  |  সমস্যার বিবরণ করি  |  গোপনীয়তা  |  Terms of Service

Log in